litonসংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের দ্বিতীয় জানাজা হবে সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। পরে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় গ্রামের বাড়িতে আরেকবার জানাজা শেষে হবে দাফন। আওয়ামী লীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বিকেল সোয়া ৪টার দিকে হেলিকপ্টারে এমপি লিটনের মরদেহ রংপুর থেকে ঢাকা আনা হয়। এরপর তা রাখা হয় বারডেমের হিমঘরে। ময়নাতদন্তে লিটনের শরীরে ৫টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
সকালে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর দুপুরে রংপুর পুলিশ লাইন স্কুল মাঠে হয় প্রথম জানাজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *