নায়কের চরিত্রেই তাকে দর্শকরা সবচেয়ে বেশি দেখতে চান। তিনিও সেরকমটাই করে আসছেন। তবে এবার বহু বছর পর ‘বাবার’ চরিত্রে কাজ করতে দেখা যাবে সালমান খানকে। দীর্ঘ ১৮ বছর পর এই রূপে পর্দায় হাজির হবেন তিনি। হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সালমান জানান, “আমি ‘যব পেয়ার কিসিসে হোতা হ্যায়’ সিনেমাতে শেষবার বাবার চরিত্রে অভিনয় করেছিলাম। তখন আমার বয়স ছিল ৩০। আগামী সিনেমায় আমি ১৩ বছরের মেয়ের বাবার চরিত্রে অভিনয় করতে যাচ্ছি।” সিনেমাটি কেমন হবে? সালমান নিজেই জানালেন সেসব, “সিনেমাটি হবে নাচনির্ভর। হলিউডের স্টেপ আপ এর মতো। আমি পুরোপুরি নাচ শিখবো, ভাবতে পারেন ব্যাপারটা কত কষ্টদায়ক? সুলতানও এরকম কষ্টদায়ক ছিল। ১৮ কেজি কমিয়েছি আমি।” সিনেমাটির নাম কী হবে অথবা কে পরিচালনা করছেন এই ব্যাপারে কিছু জানা যায়নি। Post navigation নতুন বছরে নতুন সাজে নতুন কালেকশন নিয়ে কিউট এন ক্লাসির নতুন শো-রুম আন্তর্জাতিক মুক্তির দিনে ঢাকায় দীপিকার ছবি