সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক ও জিকে গউসের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ জামিন বহালের এই আদেশ দেন। এর আগে গত ১১ ডিসেম্বর আরিফুল হক ও গউসের জামিন দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে সুপ্রিমকোর্টের চেম্বার আদালত জামিন স্থগিত করেন। আসামিপক্ষের আইনজীবীরা জানান, অন্যকোন মামলা না থাকায় তাদের মুক্তিতে এখন আর কোনো বাধা নেই। Post navigation পাকিস্তানের বোলারদের নাস্তানুবুদ করে ওয়ার্নার শতক উৎযাপন করছেন প্রথম ইনিংসে ২৩৬৭ জন গেরিলাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ