high_court২৩৬৭ জন গেরিলাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদ্স্যদের আপিল বেঞ্চ এ রায় বহাল রাখেন।

তালিকায় রয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ তৎকালিন ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের অনেক নেতা। ২০১৩ সালে ২২ জুলাই ২ হাজার ৩৬৭ জন গেরিলাকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

পরে ২০১৪ সালে ২৯ অক্টোবর ওই তালিকার গেজেট বাতিল করে সরকার। কিন্তু এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার পঙ্কজ ভট্টাচার্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *