করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনাস্থল পরিদর্শন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল। এদিকে ফেসবুকে ধর্মীয় অনুভুতি আঘাতের ঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে করা মামলায় রসরাজের জামিন নামঞ্জুর করেছেন, জেলা ও দায়রা জজ আদালত। পরবর্তী শুনানির আগামী ১৬ জানুয়ারি। একইসাথে ঐদিন আসামিকে সশরীরে আদালতে হাজির করতে বলা হয়েছে। হিন্দুপল্লীতে হামলার ঘটনায় গ্রেপ্তার সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদের আরো ৭ দিনের রিমান্ড চেয়েছে, পুলিশ। আগামী ৮ জানুয়ারি এর শুনানি হবে, নাসিরনগর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এছাড়া, গত রাতে হরিপুরের ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস ও ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথকে জিজ্ঞাসাবাদের পর, মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে, পুলিশ। Post navigation ২৩৬৭ জন গেরিলাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ চট্টগ্রামের ফিরোজশাহ কলোনীতে আগুন