চট্টগ্রামের ফিরোজশাহ কলোনীতে একটি আটতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা বারোটার দিকে, ওই এলাকার গ্রীণ টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি ঘটনাস্থলে যায়। তারা আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২ জন আহত হয়েছে। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ভবন। ফলে আতংকে ছিল ভবনটিতে বাস করা ৫০টিরও বেশি পরিবার। ফায়ার সার্ভিস বলছে, আগুন আরও ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতো এসব পরিবার। তাদের ধারণা, জেনারেটর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। Post navigation ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনাস্থল পরিদর্শন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তাকে আটক