4188নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে প্রস্তাবিত পাঁচ জনের নাম জমা দিচ্ছে রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে সকালে নাম দিয়েছে পাঁচটি রাজনৈতিক দল।
কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে নামের তালিকা দেবে বিএনপি। প্রতিনিধি দলে থাকবেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। আওয়ামী লীগও আজ নাম প্রস্তাব করবে। সোমবার রাতে গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। সার্চ কমিটির সুপারিশ থেকে অনধিক পাঁচ সদস্যের নির্বাচন কমিশন নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *