পাবনার আটঘরিয়ায় পানিতে ডুবে রুদ্ধ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার চাঁদভা ইউনিয়নের বয়ড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল বলেন, বুধবার (০৫ জুলাই) সকালে খেলার ছলে শিশুটি বাড়ির পাশে ডোবায় পড়ে যায়।
পরে পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুদ্ধকে মৃত ঘোষনা করেন।
শিশু রুদ্ধর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *