মো: আকরাম খাঁন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী রেজওয়ান রসিকে সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী দীপরঞ্জন সদরকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। বুধবার (২৬ জুলাই) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে ‘নবীণ বরন ও কমিটি গঠন’ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন- শান্ত হাসান, শামীম আহমেদ, আব্দুল্লাহ রকি। যুগ্ম সাধারণ সম্পাদক- ওয়াসী ও রিপন। সাংগঠনিক সম্পাদক- মো. সুমন হোসাইন ও আল আমিন। কোষাধক্ষ্য, মুক্তি নুরজাহান, সহ- কোষাধক্ষ্য শামীম। আনুষ্ঠানে ঝিনাইদহ জেলা সমিতির গত কমিটির সভাপতি শামীম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয় মিতুলের সঞ্চলনায় শুরুতে ঝিনাইদহ জেলার ভর্তিকৃত ৪৬তম ব্যাচের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি তার বক্তব্যে ঝিনাইদাহ জেলার শিক্ষার্থীদেরকে ভালভাবে পড়াশুনা করে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের এমপি মো. আব্দুল হাই, তিনি তার বক্তব্যে ‘শিক্ষার্থীদেরকে পড়াশুনার পাশাপাশি রাজনীতি করার জন্য পরামর্শ দেন।’ এসময় ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু বলেন, ‘নিজেকে সমাজের বিজ্ঞ নাগরিক হিসেবে গড়ে তুলতে চাইলে মেধাবী শিক্ষার্থীদেরকে রাজনীতিতে আসা প্রয়োজন।’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাবিতে অধ্যয়নরত ঝিনাইদহ’র শিক্ষার্থীরা। Post navigation ঝিনাইদহ আলহেরা ইসলামি ইন্সটিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু পূর্ণিমা এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকা