হামিম রাফি , নিউজ ডেস্কঃ বাগেরহাট মেডিক্যাল অ্যাসিট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা তাদের চার দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ সোমবার সকাল ১১টার দিকে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার আয়োজনে বাগেরহাট ম্যাটস শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিতকরণ, মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকে সরকারি নিয়োগ ও বেসরকারি ক্লিনিক-হাসপাতালে ম্যাটস থেকে পাশ করা ডিপ্লোমা চিকিৎসকদের পদায়ন বাস্তবায়ন করা এবং ইন্টার্নশিপে ভাতা প্রদান। বক্তারা বলেন, তাদের চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মানববন্ধন চলাকালে বক্তব দেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সায়েম, সাধারণ সম্পাদক রাসেল হোসাইন সাবেক সভাপতি গোলাম রব্বানী প্রমুখ। Post navigation গোয়ালঘর থেকে গাভী বের করে নিয়ে মাঠের মধ্যে জবাই ।। দিনাজপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক