হামিম রাফি , নিউজ ডেস্কঃ দিনাজপুরে ২৩৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। গতকাল রবিবার মধ্যরাতে সদর উপজেলার সহবতপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন দিনাজপুর সদর উপজেলার সরস্বতিপুর গ্রামের নজিবুর রহমানের ছেলে মো. আমিনুল ইসলাম(৪২) ও মৃত সালাউদ্দীনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৭)।

র‌্যাব ১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর নাজমুস সাকিব জানান, আমিনুল ইসলাম ও জাহাঙ্গীর চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে রাতে সহবতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ২৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুর কোতেয়ালি থানার ওসি রেদওয়ানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *