জয়রথ থামলো ভারতের। ভারতের জয়রথ থামালেন দক্ষিণ আফ্রিকান উইকেট কিপার ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন। গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আর তাতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে প্রেটিয়ারা। সিরিজের নিষ্পত্তি হবে শনিবার, কেপ টাউনে।

সন্ধ্যায় ব্যাট হাতে নায়ক হয়ে ওঠেন মহেন্দ্র সিংহ ধোনি। এরপর নায়ক হয়ে উঠলেন আর এক উইকেটকিপার। তিনি দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন। ৩০ বলে খেলেন ৬৯ রানের দারুণ ইনিংস। আক্রমণ করার জন্যই চার নম্বরে ক্লাসেনকে নামিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এক উইকেটকিপারের জবাব দিয়ে গেলেন আর এক উইকেটকিপার। ক্লাসেন সব চেয়ে বেশি নির্দয় ছিলেন যুজবেন্দ্র চহালের ওপর। ক্লাসেন আউট হওয়ার পরে দায়িত্ব নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জে পি ডুমিনি। শেষ পর্যন্ত ১৯ নম্বর ওভারে পর পর ২ ছয় মেরে ৬ উইকেটে ম্যাচ জিতিয়ে দিলেন ডুমিনি। ভারতের চার উইকেটে ১৮৮ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ১৮.৪ ওভারে করে ১৮৯-৪। চার ওভারে চহাল দেন ৬৪ রান।ম্যাচ সেরা হয়েছেন ক্লাসেন।

ক্লাসেনের আগে ভারতীয় ইনিংসেও দাপট ছিল উইকেটকিপারের। অনেক দিন ধরেই পুরনো মেজাজে দেখা যায়নি তাঁকে। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছিল, ধোনিকে কি পরের বছর বিশ্বকাপে দলে কী তাকে রাখা উচিত?

বুধবার রাতে সেঞ্চুরিয়নে সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন ধোনি। প্রয়োজনের সময় এখনও তাঁর ব্যাট ভরসা দিতে পারে ভারতকে। একটা সময় যখন মনে হচ্ছিল, ভারত হয়তো ১৬৫-১৭০ রানের মধ্যে থেমে যাবে, তখনই ভয়ঙ্কর হয়ে উঠলেন ধোনি। করেন ২৮ বলে অপরাজিত ৫২। শেষ দু’ওভারে ধোনি নেন ২৮ রান।

ধোনির আগে মণীশ পাণ্ডে ভারতের স্কোরবোর্ড সচল রাখার দায়িত্ব নিয়েছিলেন মিডল ওভারে। ৪৮ বলে অপরাজিত ৭৯ রান করেন তিনি। এই ম্যাচে রান পাননি রোহিত শর্মা (০), শিখর ধবন (২৪), কোহালি (১)।ভারত শেষ পর্যন্ত ২০ ওভারে ভারত তুলে ৪ উইকেটে ১৮৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *