রাফি সম্পাদনায়, স্বদেশ নিউজঃ

ধুলাবালি আর ধোঁয়ায় আপনার চুলের অবস্থা দফারফা। তার ওপর রয়েছে রং কিংবা শ্যাম্পুর ক্ষতিকর প্রভাব। ফলে রোজই ক্ষতি হচ্ছে আপনার চুলের। এই ক্ষতির হাত থেকে কীভাবে চুল রক্ষা করবেন, জেনে নিন-

১. আপনি কি শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করছেন না? তাহলে মারাত্মক ভুল করছেন। চুল নরম রাখার জন্য শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা খুব জরুরি। তবে, যদি আপনার মনে হয়, কন্ডিশনার আপনার চুলকে প্রচণ্ড তেলতেলে করে দিচ্ছে, তাহলে শ্যাম্পু করার আগে কন্ডিশনার ব্যবহার করুন।

২. আপনি কি সঠিক শ্যাম্পু ব্যবহার করছেন? চুলের ধরণ জেনে তবেই শ্যাম্পু করা দরকার। ভুল শ্যাম্পু ব্যবহার করলে আপনার চুল আরো বেশি রুক্ষ শুষ্ক হয়ে যেতে পারে।

৩. চুল ধোয়ার সময়ে কখনোই গরম পানি ব্যবহার করবেন না। শ্যাম্পু ব্যবহার করে ঠান্ডা পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন। ঠান্ডা পানি যে শুধুমাত্র ত্বকের জন্যই উপকারী তাই নয়, চুলের জন্যও একই রকম উপকারী।

৪. গোসল করে ভেজা চুল কখনোই চিরুনি দিয়ে আঁচড়াবেন না। কারণ, গোসল করার পর চুলের গোড়া নরম থাকে। তাই তখন একটু টানেই চুল ছিঁড়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *