আশরাফুল আলম, ভৈরব- কুলিয়ারচর প্রতিনিধি||কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩শ ৪৮টি পরিবার সরকারি ভাবে ঘর বরাদ্দ পেয়েছে। বর্তমান সরকারের স্বদিচ্ছাই আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় “যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহনির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ উপলক্ষে বুধবার দুপুরে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গৃহনির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাজী ফয়সাল। “সবার জন্য বাসস্থান শেখ হাসিনার অবদান” এ শ্লোগানে গৃহনির্মাণ প্রকল্পের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো: জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাসেল, উপকার ভোগী চম্পা বেগম প্রমুখ। শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মো: জোবায়ের আলম দানিছের সভাপতিত্বে অনুষ্ঠানে শিমুলকান্দি ইউনিয়নের আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Post navigation লায়ন্স ক্লাবের ৩১৫-বি২ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন ডাঃ আলমগীর মতি বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতিসংঘ দূত আসছেন আজ