আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : শুক্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা : ৪ ও ৬। শুভ বার : রবি ও শুক্র। শুভ রত্ন : গার্নেট ও হীরা। মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় মোটামুটি অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সন্তানের কোনো আচরণ চিন্তার কারণ হতে পারে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। বৃষ (২১ এপ্রিল-২০ মে) মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকতে পারে। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। আবেগ সংযত রাখুন। মিথুন (২১ মে-২০ জুন) দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। ঠাণ্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কর্কট (২১ জুন-২০ জুলাই) আজ কোনো বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। চক্ষু-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। মূল্যবোধ বজায় রাখুন। সিংহ (২১ জুলাই-২১ আগস্ট) শরীর ভালো থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণ বোধ করতে পারেন। ব্যক্তিত্ববোধ বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমা কিছু থাকলে তার ফল আপনার বিপক্ষে চলে যেতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। কোনো আশা পূরণ হতে পারে। বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত দিক ভালো যেতে পারে। তীর্থযাত্রা হতে পারে। মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিৎসা নিন। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগ অব্যাহত রাখুন। নতুন বিনিয়োগ ভেবেচিন্তে করুন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। Post navigation আজকের দিনটি শুভ সম্ভাবনাময় বৃশ্চিক ও বৃষ এর। ডায়াবেটিস রোগীদের জন্য বিনস আদর্শ সবজি