জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি। আজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক নৌপরিবহনমন্ত্রী মুক্তিযোদ্ধা শাহাজান খান এমপি। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মিয়া মুজিবুর রহমান, মাসুদুর রহমান মাসুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক সামস্ উল আলম মিঠু, সহিদুল ইসলাম সহিদ, মাহবুবুর রহমান রিপন প্রমুখ। সভা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ শাহাদাতবরণকারী তার পরিবারের সকল সদস্য ও অন্যান্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *