ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ১০০ টাকার একটি নোট ভাইরাল হতে দেখা গেছে। এবিষয়ে বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার জানিয়েছে, এ ধরনের কোনো নোট তারা ছাড়েনি বা ছাড়ারও কোনো পরিকল্পনা নেই। বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বলছে, বর্তমানে কাগুজে সব নোটে বঙ্গবন্ধুর ছবি যুক্ত আছে। নতুন করে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক প্রচলিত নোট ও কয়েনের পাশাপাশি স্মারক নোট ও মুদ্রা বাজারে ছাড়ে। লেনদেনের জন্য এখন পর্যন্ত বিভিন্ন মানের ৫২ ধরনের প্রচলিত নোট ও ১১ ধরনের কয়েন বাজারে ছাড়া হয়েছে। আবার দেশের বিশেষ বিশেষ ঘটনাকে স্মরণীয় রাখতে এখন পর্যন্ত ছয় ধরনের স্মারক নোট তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। আর স্মারক কয়েন তৈরি করেছে ১২ ধরনের। Post navigation কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২ ব্লু-ইকোনমি সম্মেলনে ১৭ ঘোষণা