আবার রাজধানী ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১৯৮ জন নতুন রোগী।

সোমবারের প্রতিবেদনে ঢাকার হাসপাতালগুলোতে ১৯৩ জন নতুন রোগী ভর্তি হন। রোববার ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। চলতি বছর সারা দেশে ৮২ হাজার ৪৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *