প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে চট্টগ্রাম আদালতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালতে মামলটি দায়ের করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম।
বাদী পক্ষে মামলার আবেদন করেন অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী।

তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তা তদন্তের জন্য রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলা বিবরণীতে বলা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে শামসুজ্জামান দুদু প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। দেশের একজন সচেতন নাগরিক ও ছাত্রলীগের কর্মী হিসাবে বাদী এটিকে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে হুমকি মনে করে। এজন্য তিনি আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলার আবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *