চট্টগ্রামের বিপর্যস্ত স্বাস্থ্যসেবা কাটিয়ে উঠতে এগিয়ে এসেছেন চট্টগ্রামে বেড়ে ওঠা এবং বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত কিছু সফল মানুষ। এরা সবাই বন্ধু। তারা এই ফ্রেন্ডস ফান্ডিং ইনিশিয়েটিভটির নাম দিয়েছেন ‘লাভ ফর চট্টগ্রাম’। এই উদ্যোগের শুরুতেই তারা চট্টগ্রাম জেনারেল হাস্পাতালে দান করলেন কোভিড-19 মহামারিতে জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় ৭.২ কিউবিক মিটারের ১০টি অক্সিজেন সিলিন্ডার, এন95 মাস্ক, পিপিই ও নন রিব্রিদেবল মাস্ক। লাভ ফর চট্টগ্রাম-এর পক্ষে এই মেডিকেল সামগ্রী হস্তান্তর করেন আর্কিটেক্ট আশিক ইমরান, ফিনলে প্রপার্টিজের এমডি মোফাক্ষারুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও চট্টগ্রাম বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আতাউল হাকিম খসরু। অনুষ্ঠানে সামগ্রীগুলো গ্রহণ করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের পক্ষে সিনিয়র কনসালট্যান্ট সার্জারি ডা. বিজন কুমার নাথ ও জুনিয়র কনসালট্যান্ট সার্জারি ডা. মোহাম্মদ নুরুল আমিন। এমন প্রয়াসের অন্যতম উদ্যোক্তা মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট গীতিকবি, চট্টগ্রামের কৃতি সন্তান আসিফ ইকবাল বলেন, ‘আমাদের এই প্রচেষ্টা শুরু হলো মাত্র। আমাদের জন্মস্থান চট্টগ্রামকে আমাদের অনেক কিছু দেয়ার আছে। প্রাপ্তির চিন্তা না করে চট্টগ্রামের মানুষের জন্যে কিছু করতে পারলে আমাদের জীবন সার্থক হবে। এজন্যেই সারা বিশ্বে ছড়িয়ে থাকা চট্টগ্রামে জন্ম নেয়া সফল বন্ধু ও ব্যক্তিত্বদের আমরা একত্র করেছি। আমরা চাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চট্টগ্রামের সব কৃতি মানুষেরা চট্টগ্রামের এ দুঃসহ সময়ে মেধা, অর্থ এবং কাজ দিয়ে চট্টগ্রামের উন্নয়নে অবদান রাখুন এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে বড় করে তুলুন।’ তিনি চট্টগ্রামের মেধাবী সফল মানুষদের একত্রিতভাবে চট্টগ্রামের জন্যে কাজ করার উদাত্ত আহ্বান জানান। Post navigation সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান কুরবানির পশুর ডিজিটাল হাট চালু করলো সরকার