শোবিজ ডেস্ক :ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সরব তিনি। অন্যদিকে ছোট পর্দার এ সময়ের অভিনেত্রী ও মডেল তামান্না সরকার। সম্প্রতি তারা জুটি বেঁধে অভিনয় করলেন দুটো নাটকে।

পরিচালক আখতার হামিদ এর ‘বিদেশ ফেরত জামাই’ এবং ‘বাসর রাতে বউ পালায়’ এই দুটো নাটকেই আনিসুর রহমান মিলনের নায়িকার চরিত্রগুলো অভিনয় করছেন তামান্না সরকার।

‘বিদেশ ফেরত জামাই’ নাটকটি রচনা করেছেন রেদোয়ান আকতার তন্ময়। ও ‘বাসর রাতে বৌ পালায়’ যার রচনায় আছেন বহু সুপার ডুপার হিট নাটকের বুনিয়াদ রুহুল আমিন পথিক। নাটক দুটোতে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন, গুণী অভিনেতা মাসুম আজিজ, খলিলুর রহমান কাদেরী শিখা মৌ, আহমেদ সাজু, রাইসা রিয়া, শাকিরাসহ আরও অনেকে।

ঝিলিক কথাচিত্রের ব্যানারে আসছে ভালোবাসা দিবসে নাটক দুটো বেসরকারি টিভি চ্যানেলে প্রচারে সম্ভাবনা রয়েছে বলে নির্মাতা সূত্রে জানা যায়। নাটক দুটো এখন সম্পাদনার টেবিলে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *