শোবিজ ডেস্ক :কামাল খান- এর দীর্ঘ ধারাবাহিক (৫০০ পর্ব) ‘মাধবীলতা হারিয়ে গেছে’র শুটিং শুরু হতে যাচ্ছে। নাটকটি রচনা ও পরিচালনা করছেন কামাল খান। প্যানেল পরিচালক হিসেবে সঙ্গে থাকছেন স্বনামখ্যাত চারজন নাট্য নির্মাতা। তাদের মধ্যে এস. এম. কামরুজ্জামান সাগর এবং শেখ রুনার নাম জানা গেছে। পরিচালক কামাল খান জানালেন, গল্প উপস্থাপনের ক্ষেত্রে আঙ্গিকগত কিছু ভিন্নতা থাকবে। সমাজের বিভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে আসা চরিত্রগুলো একটি কেন্দ্রে এসে মিলিত হবে। চরিত্রগুলো আমাদের জীবনেরই, কিন্তু সমষ্টিগত ভাবে এই জীবনটাই যেহেতু শিল্প হয়ে উঠছে ; সেহেতু ভিন্ন ভিন্ন ক্ষেত্রে শিল্পের রসগুলোও ভিন্ন ভিন্ন ভাবে প্রয়োগ হবে। চরিত্রানুযায়ী শিল্পী নির্বাচন চলছে। টেলিভিশনের জনপ্রিয় এবং নন্দিত শিল্পীদের পাশাপাশি অনেক মঞ্চ শিল্পী এই শিল্পকর্মে যুক্ত থাকবেন। ইউনিফ্রেম-এর প্রযোজনায় নাটকটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন পাপলু খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *