imagesনিজের সাফাইয়ে এবার মুখ খুললেন পুনম পান্ডে। গত শনিবার রাতে পুলিশের কাছে হেনস্থা হওয়ার প্রতিবাদে মুখর হয়ে উঠলেন বলিউডের এই গসিপ কুইন।

পুনম জানিয়েছেন, ‘শনিবার রাতে আমি আমার ভাইয়ের সঙ্গে গাড়িতে ছিলাম। মদ্যপ অবস্থায় ছিলাম না। এমনকি কোনও অশ্লীল কাজও করছিলাম না। আদিত্য পান্ডে আমার ভাই। তার সঙ্গেই আমি গাড়িতে ছিলাম।’

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে মুম্বাই পুলিশ গ্রেফতার করে পুনম পান্ডেকে। পুনমের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নাকি গাড়ির মধ্যে এক পুরুষের সঙ্গে আপত্তিজনক কাজে লিপ্ত ছিলেন। ঘণ্টাখানেক থানায় থাকার পর শেষমেশ ছাড়া পান পুনম।

পুনম আরও জানিয়েছেন, ‘প্রথমে পুলিশ আমার সঙ্গে ভালো ব্যবহারই করছিল। কিন্তু যে শুনল আমিই অভিনেত্রী পুনম পান্ডে তারপর থেকেই বাজে ব্যবহার শুরু করে স্থানীয় পুলিশ।’

তার কথায়, ‘এই ঘটনায় শুধু আমি নয়, মানসিক দিক বিপর্যস্ত আমার পরিবারের লোক। আমার ভাই আদিত্য পুরো ঘটনায় বেশ হতবাক। এমনকি সেদিন আমি যথেষ্ট ভদ্র পোশাকেই বাইরে বেরিয়েছিলাম। পুলিশের উচিত আমার কাছে ক্ষমা চাওয়া, না হলে আমি আদালতে যাব।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *