url8ডেস্ক রিপোর্ট : ঋত্বিক ও সুজানের বিয়ে ভেঙে গেছে সেটা এখন সবাই জানেন। এদিকে ক্যাটরিনা নাকি চুটিয়ে প্রেম করছেন রণবীরের সাথে, যদিও দুজনের কেউই স্বীকার করেননি ব্যাপারটা। তবে এই সবের মাঝে আরও একই কাহিনী আছে, আর সেটা হলো ঋত্বিকের প্রতি ক্যাটের গোপন প্রেম। না, সিনেমার পর্দায় নয়। বাস্তবেই! আর ঋত্বিকের সংসার ভাঙার পেছনে এটাও একটা কারণ!

ঋত্বিক-সুজানের বিচ্ছেদের জন্য ক্যাটরিনা কাইফকে দায়ী করেও খবর প্রকাশ করেছে বলিউডকেন্দ্রিক একাধিক সংবাদমাধ্যম। প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, পর্দার পাশাপাশি বাস্তব জীবনে ঋত্বিকের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠতা মোটেও মেনে নিতে পারছিলেন না সুজান। ব্যাং ব্যাং ছবিতে জুটি বেঁধেছেন ঋত্বিক-ক্যাটরিনা। ছবির সেটে ক্যাটরিনার সঙ্গে ঋত্বিকের উপস্থিতি নিয়ে ঋত্বিক-সুজানের মধ্যে বাগবিত-াও হয়েছিল।

২০১১ সালে মুক্তি পাওয়া জিন্দেগি না মিলেগি দোবারা ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে ঋত্বিক ও ক্যাটের মধ্যে। পরবর্তী সময়েও তাঁরা বন্ধুত্ব ধরে রাখেন।

গত বছরের জুনে ব্যাং ব্যাং ছবির শুটিং শুরু করেন ঋত্বিক-ক্যাটরিনা। ছবির একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং করতে গিয়ে মাথায় আঘাত পান ঋত্বিক। শুরুতে পাত্তা না দিলেও পরে স্বাস্থ্য-পরীক্ষায় জানা যায় তার মষ্কের রক্ত জমাট বেঁধেছে। গত বছরের জুলাই মাসে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সে মাসেই রণবীর কাপুরের সঙ্গে স্পেনে অবকাশযাপনে গিয়েছিলেন ক্যাট। স্পেন থেকে মুম্বাই ফিরে সরাসরি ঋত্বিককে দেখতে হাসপাতালে ছুটে যান ক্যাটরিনা, রণবীরকে ফেলেই।

ঋত্বিকের অসুস্থতার কারণে ব্যাং ব্যাং ছবির শুটিং পিছিয়ে যায়। এর ফলে ক্যাটরিনার হাতে থাকা অন্যান্য ছবির শুটিং শিডিউল নিয়ে জটিলতা দেখা দেয়। কিন্তু কোনো রকম অভিযোগ না তুলে ঋত্বিকের সুস্থতার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন ক্যাট। শুধু তা-ই নয়, ঋত্বিক যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেজন্য সব সময় তার সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাঁর মনোবল বাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যান ক্যাটরিনা। ঋত্বিককে খুশি রাখার জন্য তাঁকে প্রায়ই ফোন করতেন এবং মজার মজার এসএমএস পাঠাতেন ক্যাট।

সবশেষে ঘটনা এটাই যে বলিউডে অত্যন্ত স্বার্থপর একজন মানুষ হিসাবে পরিচিত ক্যাট। প্রথমে নায়িকা হওয়ার জন্য সালমান খানের ঘাড়ে চেপে বসেছিলেন তিনি। এরপর ধরলেন রণবীরকে। কিন্তু এর মাঝে ঋত্বিকের সাথেই চুটিয়ে প্রেম প্রেম খেলছেন। আসলে চান টা কি ক্যাট?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *