7-muder_5193নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত হত্যাকাণ্ড মামলার ছয় আসামিকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে।

দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- তানভীর আহম্মেদ ওরফে তানভীর, ইয়াসিন ওরফে সিপন, আলমগীর হোসেন ওরফে আলমগীর, সোনা মিয়া ওরফে ইমরান, জুয়েল আহাম্মদ শাহীন ও মিজান।

আজ রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  চাঁদনী রূপমের আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে হাজির করা হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফতুল্লা মডেল থানায় দায়ের আইনজীবী চন্দন সরকার হত্যা মামলায় (নং ১১) তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।

এর আগে ৫৪ ধারায় আটক দেখানো লিটন ওরফে মেহেদী হাসান, মফিজুল হক মফিজ, মো. সৌরভ, কাইউম, নজরুল ইসলাম, আশরাফুল, মো. কাজল, মো. জামাল হোসেন, আরিফুজ্জামান সরকার ওরফে আরিফকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *