e89ctxtj_6008বলিউডে যত দিন যাচ্ছে ততই ৩৩ বছর বয়সী সানি লিওনের ঝুলিতে ভরে উঠছে ভালো ভালো ছবির অফার। তাই বেশ খোশ মেজাজে দিন কাটঝে তার। তবুও জন্মদিনটা নাকি বেশ বোরিং কাটছিল বেবি ডলের। কিন্তু যখনই প্যাকেটে সাজিয়ে গুছিয়ে বর ড্যানিয়েল বার্থ ডে গিফট হিসেবে সানির হাতে তুলে দিলেন হিরে ও পান্নার নেকলেস, টুক করে উধাও হলো সানি বোরিংপনা!

জন্মদিনের আগের দিন সবে লস এঞ্জেলস থেকে মুম্বাই নেমেছেন সানি লিওন। তার পরেই নাকি মাথায় ছিল বড্ড ব্যথা। জেট ল্যাগের ফলে খুব অসুস্থ বোধ করছিলেন তিনি। তাই যে মেয়ে রাতজাগা পাবলিক, সে ১০ বাজতে না বাজতেই চলে গেলেন বিছানায়। কিন্তু রাত ১২টা বাজতেই ড্যানিয়াল হাতে কেক আর নেকলেসের বাক্স নিয়ে হ্যাপি বার্থডের সুরে মেতে উঠলেন।

স্বামীর এমন কাণ্ডে এক নিমেষে মাথা ব্যথা গায়েব সানির। উলটে তিন বছরের বর ড্যানিয়েলের প্রতি ফের প্রেমে পড়ে গেলেন তিনি। জন্মদিনের রাতেই ফের ড্যানিয়েল ও সানি ফিরে গেলেন মধুচন্দ্রিমার রাতে। এমনটিই সানি জানিয়েছেন নিজের ট্যুইটার পোস্টে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *