las-w_24553কিশোরগঞ্জে অজ্ঞাতপরিচয় এক যুবতীর (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জেলা সদরে যশোদল ইউনিয়নের গলাকাটা গ্রামের কোতকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সদর উপজেলার যশোদল ইউনিয়নের গলাকাটা গ্রামের কোতকাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ক্ষেতে এক যুবতীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাতে কোন এক সময়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধারের সময় যুবতীর পড়নে একটি কালো বোরকা ছিল।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *