সারাদেশে চলমান গুম, খুন ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে আহ্বান করা ১৭ মের বিক্ষোভ সমাবেশের অনুমতি না দেওয়ায় ঢাকা মহানগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম শুক্রবার বিকেল ৫টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন। তিনি বলেন, সারাদেশে চলমান গুম, খুন ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার বিকেল ৪টায় মহানগরের প্রতিটি থানায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি। তিনি আরও বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে ১৭ মের বিক্ষোভ সমাবেশের জন্য রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরাসহ চারটি স্থানের নাম দিয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু পুলিশ অনুমতি না দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তিনি এ কর্মসূচি সফল করতে মহানগরীর প্রতিটি থানার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। Post navigation ‘৫৪ নদীর পানির হিস্যা আদায় করতে হবে’ জাতিসংঘে নিরাপত্তা পরিষদের সদস্যপদে ভোট দেয়া নিয়ে দেন দরবারে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী