কারখানা মূল্যায়নের মানদণ্ড নিয়ে মতবিরোধ চলছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও অ্যাকর্ডের বিশেষজ্ঞদের মধ্যে। অবশেষে ওই মতবিরোধের অবসান হয়েছে। শনিবার বুয়েট ও অ্যাকর্ডের বিশেষজ্ঞদের মধ্যে এক বৈঠকে ঐকমতে পৌঁছে উভয়পক্ষ। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কংক্রিটের ভবনের ভারবহন ক্ষমতা প্রতি বর্গইঞ্চিতে ২ হাজার ৩৭০ পাউন্ড শক্তিশালী হতে হবে। এর আগে অ্যাকর্ডের বিশেষজ্ঞরা কংক্রিটের ভবনের ভারবহন ক্ষমতা ধরেছিলেন প্রতি বর্গ ইঞ্চিতে ২ হাজার ৫০০ পাউন্ড। পাথরের ক্ষেত্রে পিএসআই ধরা হয়েছে ২০৫০। বৈঠকে মধ্যস্থতা করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ সেকান্দার আলি বলেন, আমরা কংক্রিটের ভবনের ভারবহন ক্ষমতা ও পিএসআই নিয়ে একমত হয়েছি। তবে কিছু বিষয়ে মতবিরোধ এখনো নিরসন হয়নি। উল্লেখ্য বুয়েট ও অ্যাকর্ডের মতবিরোধের কারণে সম্প্রতি গার্মেন্টস ফ্যাক্টরির ভবন মূল্যায়নের প্রক্রিয়া স্থগিত ছিল। Post navigation সাতদিনের রিমান্ডে রানা কাউন্সিলর নীলা আটক