নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে গ্রেফতার করতে ইন্টারপোলকে চিঠি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। খন্দকার মহিদ উদ্দিন জানান, নূর হোসেন যেন দেশত্যাগ করতে না পারেন, এ জন্য দেশের সব স্থল ও বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১২ মার্চ নূর হোসেনকে ধরিয়ে দিতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করা হয়। ওই সময় নূর হোসেন পলাতক ছিলেন। নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে নূর হোসেন এলাকায় ফেরেন। Post navigation রাস্তা তৈরিতে ব্যর্থ হলেও সেতু নির্মাণে আস্থা রয়েছে ! একরাম কিলিং মিশনের নেতৃত্বে আওয়ামী লীগের ৪ জন!