f13519_7500সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী মুক্তিযুদ্ধে নিজের ভূমিকার কথা তুলে ধরে বলেন, ‘একাত্তরে জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধ করেছি। জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে আমাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিলেন। আমি তা প্রত্যাখান করে বলেছিলাম, যে মন্ত্রিসভায় শাহ আজিজুর রহমান থাকে সেখানে আমি যেতে পারি না।’

আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর মত দূরদর্শী নেতৃত্বের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর আদর্শ থেকে একটুও বিচ্যুত হইনি।’

উপকূলীয় এলাকার জনগণকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বাঁচতে হচ্ছে মন্তব্য করে এ সময় তিনি বলেন, ‘উপকূলীয় এলাকাগুলোতে যেমন আতঙ্ক আছে তেমনি অর্থনেতিক সম্পদেও সমৃদ্ধ। কৃষি, মৎস, জলপথ, লবণ উৎপাদন, বন্দর সুবিধাসহ দেশের অর্থনেতিক উন্নয়নে অনেক ভূমিকা রাখতে পারে এ অঞ্চল।’

বঙ্গপোসাগরকে আরেকটা বাংলাদেশ আখ্যায়িত করে তিনি বলেন, ‘এটাকে সঠিকভাবে কাজে লাগালে মৎস আহরণসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *