রাজবাড়ীর কালুখালী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন, আহত হন একজন। শুক্রবার বিকালে মাজবাড়ি জাহানারা বেগম কলেজ এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার মৃগী ইউনিয়নের আড়কান্দি গ্রামের কেয়ামউদ্দিনের ছেলে আব্দুল কালাম ও মো. রজব আলীর ছেলে তৈয়ব আলী। দুর্ঘটনায় তৈয়ব আলীর মা মমতাজ বেগম মারাত্মক আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালুখালী থানার এসআই অপূর্ব দাস জানান, বিকাল ৪টার দিকে নিহত ও আহতরা একই মোটরসাইকেলে বাড়ি থেকে কালুখালী যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। Post navigation দেশে ফিরেছেন জয় ‘ভরসা রাখুন ডাক্তারে, উইকিপিডিয়ায় নয়’