সাধারণত কাজিন বলতে বুঝে থাকি খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো ভাইবোন। স্বভাবতই কাজিনদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে কেননা তারা প্রায় সমবয়সী হয়ে থাকে। কিন্তু ভেবে দেখুন তাদের বন্ধুত্বের সম্পর্কটি যদি এক পর্যায়ে প্রেমের সম্পর্কে পরিণত হয়? এমন বহু ঘটনার নজির প্রাচীনকাল থেকেই পাওয়া যায়। যদিও হিন্দু ধর্মাবলম্বী কাজিনদের মাঝে এই ধরনের সম্পর্ক গড়ে ওঠা একেবারেই সমর্থিত না। আসুন জেনে নিই কাজিনদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পেছনে যথার্থ কারণগুলো এবং এর সুবিধা অসুবিধাগুলো।

কারণ :

বর্তমান যুগের টিভি সিরিয়ালগুলো এর পেছনে মূল ভূমিকা রাখছে বলে গবেষণায় উঠে আসছে। সিরিয়ালগুলোতে এই ধরনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠা, সম্পর্কটির টানাপোড়েনসহ নানা ঘটনা তুলে ধরা হয়। যার ফলে বাস্তবে কাজিনদের মাঝে এক ধরনের মোহ কাজ করে। এছাড়া তারা প্রায় কাছাকাছি বয়সের হয়ে থাকে বলে তাদের মাঝে প্রকৃতিগতভাবেই এক ধরনের ভালোলাগা কাজ করে। একসাথে আড্ডা দিতে তারা অনেক বেশি পছন্দ করে থাকে। আবার ইতিহাসের অনেক ঘটনা বা গল্পও তাদেরকে বিষয়টিতে আগ্রহী করে তোলে। প্রাচীন যুগে নিজের ভাইবোনের মাঝেও বিয়ে দেয়ার প্রচলন ছিল। গ্রিক মিথলজিতে এমন বহু নজির পাওয়া যায়। তবে এটি ধীরে ধীরে সমাজ পরিপন্থী হয়েছে।

বর্তমানে অনেক সমাজে আবার এই কাজিনদের সম্পর্ককে মেনে নেয়া হয়ে থাকে। কিন্তু সম্পর্কটি যেহেতু একেবারেই কম বয়সের হয়ে থাকে তাই তারা না বুঝেই বিষয়টি করে ফেলে যা বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারে যে এর কিছু সমস্যা রয়েছে। তাদের মাঝে এক ধরনের মোহ কাজ করে যা আসলে বয়স বাড়ার সাথে সাথে বিলীন হয়ে যায়। একটি জরিপে দেখা গেছে যে কাজিনদের মাঝে প্রেমের সম্পর্কগুলো একেবারেই ক্ষণস্থায়ী হয়ে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কটিকে পারিবারিকভাবে বৈবাহিক সূত্রে স্বীকৃতিও দেয়া হয়ে থাকে।

সুবিধা :

অনেক পরিবারেই বাবা মায়ের ইচ্ছাতেই এমন অনেক কাজিনদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে যেমন এর ফলে আত্মীয়ের সম্পর্কগুলো আরও দৃঢ় হয়। দুটি পরিবারের বন্ধন আরও অনেক বেশি মজবুত হয়। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকারা সুখী হয়ে থাকে কেননা দুজনের বয়স কাছাকাছি হয় বলে তাদের ভেতরের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা মানসিকভাবে খুব সহজেই অ্যাডজাস্ট করে ফেলতে পারেন কারণ দুজনের চেনাজানা ছোটবেলা থেকেই হয়ে থাকে।

অসুবিধা :

কাজিনদের মাঝে প্রেমের সম্পর্ক বা বিয়ের সম্পর্ক গড়ে উঠলে যতটা না সুবিধা হয় তার চেয়ে অনেক বেশি অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে বড় যে সমস্যাটি হয় তা হল যেহেতু তারা একই ফ্যামিলির বা বংশের হয়ে থাকে সেহেতু সন্তান ধারণে সমস্যা হয় এবং বিভিন্ন বংশগত রোগ সন্তানদের মাঝে প্রকটভাবে দেখা যাওয়ার ব্যাপারটিও দেখা যায়। ব্লাড গ্রুপ ছাড়াও দৈহিক অনেক বৈশিষ্ট্যে মিল থাকায় তাদের শারীরিক মিলনেও বিভিন্ন সমস্যা তৈরি হয়ে থাকে। এছাড়াও কাজিনদের সম্পর্কগুলোতে মেন্টালি ডিজঅর্ডারনেসের সমস্যা সৃষ্টি হয়ে থাকে।

সূত্র: প্রিয় লাইফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *