image_159768.1কথায় আছে, রাখে আল্লাহ্ মারে কে। মাঝে মাঝে এমন কিছু ঘটনা দেখা যায়, যা দেখে উপরের কথাটি বিশ্বাস করা ছাড়া আর কোনো গতি থাকে না। না হলে চিনে মৃত সন্তান প্রসব করেছেন ভেবে এক মা তাঁর সদ্যোজাত সন্তানকে কবর দেওয়ার দুই ঘণ্টা পরও সে বেঁচে থাকে কী করে!
ঠিক কী ঘটেছে? উত্তর-পূর্ব চিনের ডংডং প্রদেশে একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। মহিলার স্বামী হি ইয়ং জানিয়েছেন, তাঁর স্ত্রী ভেবেছিলেন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। ঘরের কাজ করার সময় হঠাৎ প্রসব করেন তিনি। স্বামীর কথায়, আমি তখন বাড়ির বাইরে কাজ করছিলাম। স্ত্রীর চিত্কার শুনে আমি ছুটে ঘরে ঢুকে দেখি স্ত্রী ব্যাথায় কাতরাচ্ছেন। দ্রুত তাঁকে ও বাচ্চা হাসপাতালে নিয়ে যাব এমনটাই ঠিক করেছি। সে সময় স্ত্রী বলেন যে বাচ্চাটি মৃত। তাঁর কথা মেনেই আমি শুধু স্ত্রী নিয়েই হাসপাতালে যাই।
সেখানে চিকিৎসকরা বলেন, বাচ্চাটি হয়তো বেঁচে থাকতে পারে। ভালো করে পরীক্ষা না করে কিছু বলা ঠিক না। সে সময় মহিলার স্বামী বাড়ি ফিরে দেখেন বাচ্চাটিকে ইতিমধ্যেই তাঁর শাশুড়ি বাড়ির সামনেই একটি গাছের নিচে কবর দিয়ে দিয়েছেন। তিনি দ্রুত কবর খুঁড়ে বাচ্চাটিকে বার করে দেখেন সে তখনো জীবিত রয়েছে। তখন বাচ্চাটিকেও হাসপাতালে নিয়ে যান তিনি। সঠিক চিকিৎসার জন্য সে বেঁচে যায়।
আরো আশ্চর্যের বিষয়, ওই দম্পতি খুবই গরিব। ফলে, মহিলার স্বামী তিন দিনের বেশি হাসপাতালের খরচ বহন করতে না পেরে বাড়িতে নিয়ে আসেন মা ও বাচ্চাকে। তবে খবরটি প্রকাশ হওয়ার পর বহু মানুষ তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। ফলে কয়েক দিন বাদেই ফের বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়।

Post by আশিকুর রহমান স্বদেশনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *