বিশ্বজুড়ে ধনী-দরিদ্র ব্যবধান ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নসংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ওইসিডি। এই ব্যবধান কমিয়ে আনতে আরও বেশি পদক্ষেপ নিতে নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। এর প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ধনী ১০ শতাংশ মানুষের আয় দরিদ্রতম ১০ শতাংশের আয়ের সাড়ে ৯ গুণের বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, সংস্থাটির ৩৪টি সদস্য দেশে ধনী-দরিদ্র বৈষম্য বৃদ্ধির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে। ওইসিডি মনে করে, কর ব্যবস্থাপনা ও সুবিধাভোগের নীতির পরিবর্তনের মাধ্যমে এই বৈষম্য কমিয়ে আনা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *