শনিবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন ফিল্ডিং করার সময় পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন ক্লার্ক। এই চোটের কারণে চার টেস্টের সিরিজের বাকি তিন ম্যাচে খেলার কোনো সম্ভাবনা নেই তার। সেই সঙ্গে ক্লার্কের মনে ভয় ঢুকেছে, হয়তো আর কখনই খেলতে পারবেন না তিনি। তারপরও চোট কাটিয়ে আবারো ২২ গজে ফেরার আশা ছাড়ছেন না ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। অ্যাডিলেইড ওভালে এক সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেন, “একটা শঙ্কা আছে, হয়তো আমি আর কখনই খেলবো না। আশা করি, ব্যাপারটা এমন হবে না এবং মাঠে ফিরতে আমার পক্ষে যা সম্ভব তার সবই আমি করব, কিন্তু একই সঙ্গে আমাকে বাস্তববাদীও হতে হবে।” চোটের কারণে অ্যাডিলেইড টেস্টে শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেননি ক্লার্ক। শেষ সেশনের নাটকীয়তায় ভারতকে ৪৮ রান হারায় তারা। দলের ফিজিওর প্রাথমিক চিকিৎসায় মাঠ ছাড়ার পর ক্লার্কের আহত স্থানে স্ক্যান করা হয়। যার রিপোর্ট ভালো নয় বলে ক্লার্ক নিজেই জানান। “স্ক্যানের ফল ভালো নয়। রিপোর্টে নিশ্চিতভাবেই দেখাচ্ছে যে, (পেশি) ছিড়ে গেছে। বিশেষজ্ঞরা তা পর্যবেক্ষণ করছেন এবং আমি মোটামুটি নিশ্চিত, এই টেস্ট সিরিজে আমি আর অংশ নিতে পারব না।” পেশির চোটের কারণে প্রথম টেস্টে খেলার কথা ছিল না ক্লার্কের। শেষ সময়ে তার খেলার খবর নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব্যাট করার সময় পিঠের সমস্যা নিয়ে মাঠ ছেড়ে যান তিনি। পরে ফিরে এসে করেন ক্যারিয়ারের ২৮তম টেস্ট শতক। আর দুই মাস পরেই অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে বসবে বিশ্বকাপ। তাই কঠিন বাস্তবতার পাশেও ক্রিকেটের প্রতি ভালোবাসায় ফেরার স্বপ্ন ক্লার্কের চোখে Post by আশিকুর রহমান চৌধুরী স্বদেশনিউজ২৪.কম Post navigation ঘর ভাঙতে চলেছে সানিয়া মির্জার! অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়