poopনিখোঁজ হওয়ার একদিন পার হয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মালয়েশিয়ার বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার এশিয়া’র বিমানটির। এ অবস্থায় মারাত্মক উদ্বেগ উৎকণ্ঠায় আছেন আরোহীদের স্বজনরা।

বিমানটির খোঁজে সোমবার দ্বিতীয় দিনের মতো জাভা সাগর ও অন্য সম্ভাব্য জায়গায় অনুসন্ধান শুরু করেছে উদ্ধারকর্মীরা। এর আগে রোববার রাতে উদ্ধার অভিযান স্থগিত করার পর ইন্দোনেশিয়ার সুরাবায়ায় সংবাদ সম্মেলনে এয়ার এশিয়ার প্রধান নির্বাহী টনি ফার্নান্দেস জানান, QZ-8501 ফ্লাইটটি খারাপ আবহাওয়ার কারণে গতিপথ পরিবর্তন করেছে নাকি কোথাও বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এর আগে, বিমানটি ১শ’ ৬২ জন আরোহী নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে উড্ডয়নের ৪৫ মিনিট পর, জার্কাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে ফ্লাইটটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *