radioswadeshসচিব পর্যায়ের আলোচনা স্থগিত করার ৭ মাস পর প্রথমবারের মতো পাকিস্তান সফরে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর।
দুদিনের সফরে মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ পৌঁছান তিনি।
সফরের প্রথম দিনই পাকিস্তানি পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন তিনি। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে এ সফর করছেন এস জয়শঙ্কর। তবে পাকিস্তান সরকারের আশা, ভারতের পররাষ্ট্র সচিবের এ সফরের মাধ্যমে কাশ্মীর, দু’দেশের সীমান্ত সমস্যা, পানি নিয়ে বিরোধসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। গত বছরের আগস্টে নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠক করলে দু দেশের সচিব পর্যায়ের আলোচনা স্থগিত করে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *