ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে দফায় দফায় প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বেলা সোয়া ১২ টার দিকে প্রথমে এ ভূমিকম্প শুরু হয়। পরে রাজধানীসহ সারাদেশে বেলা ১২ টা ৫০ মিনিট পর্যন্ত কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। ৭ দশমিক ৫ মাত্রায় এ ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে। এতে রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে। শাখারি বাজারে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। কর্মস্থল থেকে নামতে গিয়ে সাভারে প্রায় অর্ধশত আহত হয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাশাসনিক ভাবনে ফাটল দেখা দিয়েছে। ক্রমেই বিভিন্ন এলাকায় থেকে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে।

আমাদের পঞ্চগড় প্রতিনিধি বজলুর রহমান জানিয়েছেন, আজ বেলা ১২ টা ১৫ মিনিটের দিকে প্রায় ১ মিনিট ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে।

আমাদের চাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, আজ বেলা সোয়া ১২টা দিকে জেলার প্রায় সব এলাকায় জলকম্প অনুভূত হয়েছে। এটি শুরু হওয়ায় পর পাঁচ মিনিট ধরে চলেছিলো।

যশোর প্রতিনিধি জানিয়েছেন, জেলার প্রায় সব এলাকায় ১ মিনিটেরও বেশি সময় ধরে ভূমিকম্প হয়েছে। বেলা সোয়া ১২টার দিকে এটি শুরু হয়।

ফেনী প্রতিনিধি জানিয়েছেন, বেলা সোয়া ১২টার দিকে ১ মিনিটেরও বেশি সময় ধরে ভূমিকম্প হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি জানা যায়নি।

আমাদের বগুড়া প্রতিনিধি মোস্তফা মোঘল জানিয়েছেন, জেলার প্রায় সব স্থানেই ভূমিকম্প হয়েছে। ভোলা প্রতিনিধি নূরুল আমিন জানিয়েছেন, জেলার প্রায় সব স্থানে ভূমি কম্প হয়েছে। বেলা সোয়া ১২ টার দিকে এ ভূমিকম্প অনুভ’ত হয়। চলে ১ মিনিট ধরে।

আমাদের পাবনা প্রতিনিধি কামাল সিদ্দিকী জানিয়েছেন, পাবনায় ভূমিকম্প হয়েছে। আজ বেলা ১২টা ১৩ মিনিটে দেড় মিনিট স্থায়ী এই ভূকম্প অনুভূত হয়। তবে এখনো কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ সময় বিভিন্ন ভবনের বাসিন্দারা দ্রুত বের হয়ে পড়েন। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভয়ে হুড়োহুড়ি করে বের হবার সময় কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেন জানিয়েছেন, শনিবার বেলা ১২টা ১৪ মিনিট এর দিকে ভূমিকম্পন অনুভূত হয়েছে। পর পর ৪ দফায় ভূমিকম্পন অনুভূত হয়। ৪ দফায় প্রায় ৩ মিনিট কম্পন স্থায়ী হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প শুরু হলে লোকজন উঁচু ভবন থেকে নিচে নেমে আসে। মানুষের মধ্যে হুরোহুরিও শুরু হয়। প্রায় সকলেরই মাথা ঘুরতে থাকে। অনেককে বমিও করতে দেখা গেছে। ১২ টা ১৪ মিনিট থেকে ১২ টা ১৮ মিনিট পর্যন্ত দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়। এসময় নদী, খাল, পুকুর এমনকি রাস্তার পাশের ছোট জলাশয়ে পানির ঢেউ দেখা গিয়েছে।

দিনাজপুরের পার্বতীপুর প্রতিনিধি আতাউর রহমান জানিয়েছেন, শনিবার পার্বতীপুরে দুপুর ১২ টা ১৩ মিনিট থেকে ১২ টা ১৬ মিনিট পর্যন্ত প্রায় ৩ মিনিট স্থায়ী মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। এতে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পার্বতীপুর শহরের লোকজন দোকানপাট ও অফিস আদালত ছেড়ে দ্রুত খোলা জায়গায় ছুটে যায়।

নীলফামারী প্রতিনিধি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নীলফামারীতে ভূমিকম্প হয়েছে। শনিবার দুপুর ১২টা ১৩ মিনিটের সময় শুরু হয়ে এ ভূ-কম্পন প্রায় ১ মিনিট ৪৭ সেকেন্ড স্থায়ী হয়। ভূ-কম্পন চলাকালে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। এ সময় পুকুরের পানিতে ঢেউ খেলে যায়। এ সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে মোবাইল যোগাযোগ। পশুপাখির চারিদিকে কোলাহল শুরু করে। ছোট ছোট শিশু ও বাচ্চারা কান্নাকাটি ও চিৎকার করতে থাকে। সব মিলিয়ে আতঙ্কিত পরিবেশে সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা (দুপুর ১২.৪৮ টা) পর্যন্ত কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায নি। ইউএস জিএস’র তথ্য বলছে ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *