ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট ও নির্বাচনী ক্যাম্প পাচ্ছেনা মির্জা আব্বাস। নিরাপত্তার কারণেই এজেন্ট এবং ক্যাম্প ভাড়া যাচ্ছেনা বলে সাংবাদিকদের জানালেন যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, এখন পর্যন্ত পোলিং এজেন্ট নিয়োগে ৭০ ভাগ কর্মীও তারা সংগ্রহ করতে পারেনি। অপর দিকে ক্যাম্প তৈরির জন্য নগরীর কোথাও বাড়ি ও দোকান ভাড়া পাচ্ছেননা তারা। মূলত সরকারের রোষানলে পড়তে হবে বলেই তাদের কেউ বাড়ি ভাড়া দিচ্ছেননা এবং কেউ পোলিং এজেন্টও হতে চাচ্ছেননা। ইতিমধ্যে নিয়োগ প্রাপ্ত পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছেন যুবদলের সভাপতি মোযাজ্জেম হোসেন আলাল। বাড়ি ভাড়া না পাওয়াতে মির্জা আব্বাসের নিজ বাড়ি শাহজাহান পুরে এই প্রশিক্ষন কর্মসূচী চলছে। রাজধানীতে কয়েক লাখ নেতা কর্মী থাকার পরও সাড়ে ৭ হাজার পোলিং এজেন্ট নিয়োগে কেন কর্মীদের খুঁজে পাওয়ো যাচ্ছেনা এ প্রশ্নের জবাবে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া সরকার সমর্থক গোষ্টির হাতে বারবার টার্গেটে পরিণত হচ্ছেন। এ নিয়ে চার বার তার উপর হামলা চলানো হয়েছে। তার জীবনের কোন নিরাপত্তা নেই। সেখানে কর্মীরাতো অবশ্যই মূল্যহীন। সেই কারণেই কর্মীরাও মাঠে নামতে চাচ্ছেননা। বাড়ি ভাড়া না পাওয়ার কারণে সাবেক এমপি নিলুফা চোধুরী মনেকরেন সরকারের রোষানলে পড়েই কেউ বাড়ি ভাড়া দিচ্ছেন না। যেখানে বাড়ি ভাড়া চাওয়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর হুমকির কারণে কেউ বাড়ি ভাড়া দিচ্ছেনা। আলাল বলেন, কর্মীরা যাতে নির্ভিঘ্নে মাঠে নামতে পারে সেই কারণেই আমরা বার বার সেনা মেতায়েনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার ৫ জানুয়ারির মতো এক তরফা নির্বাচন চায় বলেই তারা সেনা মোতায়েন চায়না। Post navigation রাজধানীসহ সারাদেশে দফায় দফায় ভূমিকম্প: ভবনে ফাটল, আহত অর্ধশত চিকিৎসা সহায়তা ও উদ্ধারকাজে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর