দীর্ঘ ২০ দিন পর নিজের গুলশান রাজনৈতিক কার্যালয়ে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার দুপুর ২ টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলন করবেন তিনি। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি থেকে ৫ এপ্রিল সকাল ৯.৫৫ মিনিট পর্যন্ত বেগম জিয়া গুলশান রাজনৈতিক কার্যালয়ে কার্যত অবরুদ্ধ ছিলেন। ৫ জানুয়ারি সকালে তিনি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আলিয়া মাদ্রাসার বিশেষ আদালতে যান। আদালত থেকে তিনি জামিন পেয়ে কার্যালয়ে না গিয়ে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরে যান। এরপর বাসা থেকে সিটি নির্বাচনকে ঘিরে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে গণসংযোগের জন্য বের হলেও গুলশান কার্যালয়ে যাননি খালেদা জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *