বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর থেকে বিপুল সংখ্যক পুলিশ ও জলকামান মোতায়েন করা হয়েছে। কার্যালয়ের অদূরে রাস্তার উপরে পুলিশের জলকামান ও পুলিশের পিকঅ্যাপ ভ্যান অবস্থান করছে।মঙ্গলবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়া ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ঢাকার দুই সিটি নির্বাচন বজনের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।তার এই সংবাদ সম্মেলনের পর পরই নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ ও জলকামান মোতায়েন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *