ব্রিটিশ গৃহবধূ কেট মিডলটন জন্ম দিলেন কন্যাশিশুর। আরেক সদস্যের যোগ হলো প্রিন্স উইলিয়াম ও কেটের সংসারে।

শনিবার রাতে লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে কন্যা শিশুটির জন্ম হয়।

প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, কেট ও তার কন্যাশিশু দু’জনেই সুস্থ আছেন।

গণমাধ্যমে বলা হয়, বাংলাদেশ সময় শনিবার দুপুর ১২টায় হাসপাতালে ভর্তি হন কেট। কারে চড়ে তিনি সেন্ট মেরি হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে ছিল প্রথম সন্তান প্রিন্স জর্জ।

দ্বিতীয় সন্তান প্রসবের সময় কেটের পাশে প্রিন্স উইলিয়াম ছিলেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি ওই সময় হাসপাতালেই ছিলেন। কেননা এই উপলক্ষেই সম্প্রতি তিনি বিমান অভিযানের চাকরি থেকে ছুটি নিয়ে রাজপ্রাসাদে ফিরেছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২২ জুলাই এ হাসপাতালেই জন্ম হয় জর্জের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *