DUITSঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব আজ রোববার শুরু হয়েছে। উচ্চশিক্ষায় তথ্যপ্রযুক্তির জ্ঞানকে সারাদেশে ছড়িয়ে দিতে এই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (DUITS)। DUITS’র সঙ্গে এই আয়োজনে যুক্ত আছে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ। আগামীকাল শেষ হবে আয়োজনটি।

২দিন ব্যাপী এই আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী, শিক্ষক ও প্রযুক্তিপ্রেমী অংশ নেবেন। সকাল ৯টায় টিএসসি চত্বরে অংশগ্রহণকারীদের নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর টিএসসি অডিটরিয়ামে ১১টায় ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি দিয়ে দিনের শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, অ্যাপস ডেভেলপমেন্ট, ব্রেইনস্ট্রোমিং, গেমিং ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজন চলছে।

দ্বিতীয় দিনে আইসিটি ও সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা, আউটসোর্সিং ও উদ্যোক্তা সম্মেলন, তথ্য-প্রযুক্তি নির্ভর বিতর্ক ও বিজনেস আইডিয়া নিয়ে সেশন। এছাড়া মিট দ্য পারসোনালিটি অনুষ্ঠানে থাকবে দেশের বিখ্যাত সব ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ। এরপর বিকেল ৩টায় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেবেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সবশেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের উৎসবে গোল্ড স্পন্সর হিসেবে থাকছে মোবাইল ব্র্যান্ড সিম্ফনি, সিলভার স্পন্সর ডেল এবং নিবন্ধন পার্টনার বিকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *