রসায়নশাস্ত্রে নোবেল বিজয়ী প্রাণরসায়নবিদ আরউইন অ্যা রোজ আর নেই। তিনি ২০০৪ সালে রসায়নশাস্ত্রে নোবল পুরস্কার লাভ করেন। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটের ডিয়ারফিল্ড শহরের বাসায় রাতে ঘুমের মধ্যেই তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি চার সন্তানের জনক ছিলেন। মানবদেহের আবাঞ্ছিত প্রোটিন ধ্বংস করে কোষ তৈরির উপায় আবিষ্কার করে ক্যানসার থেরাপির নতুন মাত্রা দেওয়ার জন্য তিনি ২০০৪ সালে রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার পান। তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এবং ফক্স চেজ ক্যানসার সেন্টার ইউনিভার্সিটি অফ প্যাননিসিলভ্যানিয়ায় কাজ করেন। আরউইন রোজ ১৯২৬ সালের ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। Post navigation ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন মোদি ‘মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈষম্য বন্ধ করতে হবে’