1429651375jinju-bulaba- ভুটানের একদল স্বেচ্ছাসেবক গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করেছে। ১ ঘণ্টায় ৪৯ হাজার ৬’শ ৭২টি গাছ লাগিয়েছেন তারা। গাছ লাগানোর দলে ১০০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।
তিন বছর আগে ভারতের গড়া রেকর্ড ভেঙ্গে নতুন এই রেকর্ড করলো তারা।
বরাবরই দেশটির পরিবেশ সংরক্ষণের ব্যাপারে গুরুত্ব দিয়ে আসছে ভুটানের সরকার। ভুটানে ৭৫ শতাংশ বনভূমি।
গাছ লাগানো কর্মসূচীর আয়োজকদের একজন কারমা শেরিং বলছিলেন “পুরো দেশ এ বিশ্ব রেকর্ডের ঘটনায় খুশি। আমাদের তরুণ প্রজন্ম একটা পরিস্কার ও সবুজ ভবিষ্যৎ চায় এ ঘটনাই তার প্রমাণ।”
ভুটানের ৭৫ শতাংশ বনভূমি
বৌদ্ধ ধর্মাবলম্বীর এই দেশটি ভারত ও চীনের ঠিক মাঝখানে। দেশটি বহির্বিশ্বের ‘ঝামেলা’ থেকে নিজেদের রক্ষা করার জন্য মাত্র এক দশক আগে টেলিভিশন ও ইন্টারনেট সংযোগের অনুমতি দেয় দেশটির ভিতরে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুটানের গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করার বিষয়টি বেশ প্রশংসিত হচ্ছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ভুটানের এই অর্জনের বিষয়টি উল্লেখ করেছে।
দ্রুত গাছ লাগানোর বিভিন্ন কৌশলগুলো এক সপ্তাহ ধরে চর্চা করেছেন বলে জানান স্বেচ্ছাসেবক দলের একজন শেরাব দর্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *