ডিজনিল্যান্ডের প্যারিস শাখায় বিদেশি গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

অভিযোগ উঠেছে, প্যারিসের নাগরিকদের চেয়ে পর্যটকদের কাছ থেকে বিভিন্ন রাইড এবং পণ্যের জন্য অতিরিক্ত অর্থ আদায় করে এ প্রতিষ্ঠানটি। ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারলে ইউরোজোনের ২৮ টি দেশের মধ্যেই ই-কমার্সের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমের পরিধি বাড়াতে পারবে বিনোদন কেন্দ্র ডিসনিল্যান্ড।

এছাড়া, ইউরোজোনভুক্ত দেশের দর্শনার্থীদের মধ্যে বৈষম্য না করতেও ডিজনিল্যান্ড কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইসি। তবে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে ইউরোপের সব বিনোদন কেন্দ্রগুলোতে তদন্ত হবে বলেও আশ্বাস দিয়েছে ইসি কর্তৃপক্ষ।

২০১৪ সালে ডিজনিল্যান্ড ভ্রমণে এসেছেন অন্তত ১ কোটি ৪২ লাখ দর্শনার্থী। যাদের প্রায় ৭০ শতাংশই ইউরোপীয় নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *