পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ছবির নাম পাল্টায়নি। এমনটাই জানিয়েছেন এ ছবির পরিচালক সাফি উদ্দিন সাফি ও চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান। পরিচালক সাফি এখন এ ছবিরই শুটিংয়ে হায়দারাবাদের রামুজি ফিল্ম সিটিতে রয়েছেন। তিনি তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, কিছু অনলাইন পত্রিকা ও দৈনিক নিউজ করেছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ছবির নাম পরিবর্তন করা হয়েছে। একটি বিষয় হলো কোন সাংবাদিক আমার সঙ্গে কথা বলে নিউজটি করনি ।আমি নাম পরিবর্তন করার কোন সিদ্ধান্ত নেইনি। ছবির নাম ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ই থাকবে। নাম পাল্টানো প্রসঙ্গে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ছবির চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান প্রিয়.কমকে বলেন, এ ছবির নাম পাল্টানোর বিষয়টি নিয়ে আলোচনা চলছিলো, তাও প্রাথমিকভাবে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ হয়তো ছবির নাম পাল্টানো বিষয়ে কথা বলেছিলো।তবে তা চূড়ান্তভাবে নয়। যার কারণে কাল সবাই এ বিষয়ে নিউজ করেছিলো। কিন্তু ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ নাম পাল্টায়নি। আগে যা ছিলো তাই থাকবে। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন জয়া আহসান। এছাড়া আরও রয়েছেন ওমর সানি, ইমন, মৌসুমী হামিদ ও শহিদুল আলম সাচ্চু। ছবিটি পরিচালনা করছেন সাফি উদ্দিন সাফি। এ ছবির চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান। এছাড়া ছবির সবকটি গান লিখেছেন কবির বকুল। চারটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলি ইমন, একটির সুর-সংগীত কৌশিক হোসেন তাপসের। এগুলোতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর, চন্দন সিনহা, দিনাত জাহান মুন্নি, কনা, সায়মন, তাসিফ ও খেয়া। আগামী কোরবানির ঈদে মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের । Post navigation পর্ন দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন বিশ্বখ্যাত যে তারকারা জি টিভি’র অনুষ্ঠানসূচী ঃ বুধবার ( ০৫ আগস্ট ২০১৫)