হুমকির পাল্টা হুঁশিয়ারি। ভারত-পাকিস্তান ক্রিকেট বিতর্কে এবার শাহরিয়ার খানের পাল্টা রাজীব শুক্লা। আইপিএল চেয়ারম্যান এদিন স্পষ্ট ভাষায় বলেছেন, পাক ক্রিকেট বোর্ড যদি আইসিসির টুর্নামেন্টে ভারতকে বয়কট করে, তাহলে বিপুল আর্থিক জরিমানা দিতে হবে তাদের৷ শুক্রবার পিসিবি চেয়ারম্যান বলেছিলেন, ডিসেম্বরে ভারত পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে সম্মত না হলে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যাবতীয় ইভেন্টেও ভারতকে বয়কট করবে তারা। শনিবার আইপিএল চেয়ারম্যানের পাল্টা প্রশ্ন, শাহরিয়ার খান কি বিসিসিআইকে হুমকি দিচ্ছেন, না কি হুঁশিয়ারি দিচ্ছেন আইসিসিকে? আইসিসি-র নিয়ম মেনে চলতে বাধ্য পাক ক্রিকেট বোর্ড। আইসিসির কোনো ইভেন্টে তারা যদি ভারতকে বয়কট করে, তাহলে বিপুল অর্থ জরিমানা দিতে হবে তাদের। পাশাপাশি, শুক্লা আরও বলেন, নিরাপত্তার অভাবের কারণে কোনো দেশই পাকিস্তানে খেলতে যেতে চায় না। পাক ক্রিকেট বোর্ডের উদ্দেশে তিনি বললেন, পিসিবি-র উদ্দেশ্যে আমার আবেদন, পাকিস্তানে খেলতে যাওয়া ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করুন তারা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার কথা তো বাদই দিন, বাংলাদেশ পর্যন্ত ওদেশে খেলতে যেতে চায় না। পাশাপাশি, ডিসেম্বরে ভারত-পাক সিরিজের সম্ভাবনা কার্যত উড়িয়েই দিয়েছেন তিনি। শাহরিয়ার খানের হুমকির প্রেক্ষিতে রাজীব শুক্লার পাল্টা উত্তর ভারত-পাক ক্রিকেট বিতর্কে নতুন করে ঘি ঢালল বলেই অভিমত ক্রিকেটমহলের। Post navigation দু’মাস মাঠের বাইরে মেসি তিন ওভারেই তিন উইকেট, বিপর্যয়ে বাংলাদেশ