আরজে রাফি,স্বদেশ নিউজ২৪.কমঃ পর্যাপ্ত সময়ের অভাব ও ব্যস্ততার জন্য আজকাল অনেক নারীই নিজেদের কর্মস্থলে ঠিকভাবে পরিপাটি হয়ে যেতে পারেন না। কিন্তু শুধু নিজেদের কর্মস্থলেই যে পরিপাটি হয়ে যেতে হবে বিষয়টি এমন নয়। যে কোন জায়গায় যে কোন মানুষেরই পরিপাটি হয়ে যাওয়া উচিত। বিশেষ করে নিজের কর্মস্থলে পরিপাটি থাকার প্রয়োজনীয়তা খুবই বেশি। কর্মস্থলে সহজেই পরিপাটি থাকতে মেকআপ সম্পর্কে জেনে রাখুন সহজ কিছু সহজ টিপস। ১ যদি আপনার মেকআপ দীর্ঘক্ষণ ঠিক রাখতে চান তাহলে মেকআপ করার আগে মুখে বরফ ঘষে নিন। ত্বক ভালোমতো পরিষ্কার করে একটি পরিষ্কার পাতলা কাপড়ে বরফ পেঁচিয়ে ত্বকের যেখানে মেকআপ করবেন, সেখানে ১০ মিনিট ধরে বরফ ঘষে নিন। বরফ ঘষা শেষ হলে ত্বক মুছে নিয়ে মেকআপ করুন। এতে মেকআপ অনেকক্ষণ ঠিক থাকবে। ২ ত্বকের তৈলাক্ত ভাব ও ঘাম মুছে ফেলার জন্যে ক্লিনসিং প্যাড ব্যাগে রাখুন। ৩ গরমের সময় ওয়াটার প্রুফ প্রসাধনী উপযোগী। গরমে ঘেমে গেলে মেকআপ নষ্ট হয়ে যায়। মেকআপের প্রসাধনী ওয়াটার প্রুফ হলে তা ঘামে নষ্ট হয় না। ৪ ত্বকের তেলতেলে ভাব ও ঘাম মুছে ফেলার জন্য ক্লেনজিন প্যাড ব্যাগে রাখুন। ৫ লাঞ্চের পর লিপস্টিক টাচ-আপ করতে চাইলে টিস্যু দিয়ে লিপস্টিক মুছে নিয়ে ঠোঁটে পাউডার লাগান। কিছুক্ষণ পর আবার লিপস্টিক লাগান। এতে মনে হবে মাত্রই লিপস্টিক লাগিয়েছে। ৬ মেকআপ করার আগে অ্যাস্ট্রিনজেন্ট লোশন দিয়ে মুখ পরিষ্কার করুন। ৭ ওয়াটার প্রুফ ফাউন্ডেশন লাগান খুব হালকা করে তারপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ কালো হবে না। ৮ ছোট আয়না, ব্রাশ, চিরুনি, বডি স্প্রে, সানস্ক্রিন লোশন সাথে রাখুন হাত ব্যাগে। ৯ বডি স্প্রে বা পারফিউম রাখুন সঙ্গে যেন প্রয়োজনের সময় ব্যবহার করতে পারেন। Post navigation যেসব ভুলের কারণে কিডনি নষ্ট হয় আপনার ফোন দিয়েই দেখুন আপনার প্রেমিকা অন্য কারও নাম্বারে কথা বলছে কিনা ।।